গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গর্তের পানি ডুবে শেখর চন্দ্র (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া (মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শেখর চন্দ্র ওই গ্রামের চন্দন দাসের ছেলে।
স্বজনরা জানায়, সকাল ৯ টার দিকে বাড়ির উঠানে খেলছিল শেখর চন্দ্র। এরপর সবার অজান্তে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী প্রভাত চন্দ্র দাসের গোয়াল ঘরের পেছনে গর্তের পানিতে তার মরদেহ দেখা যায়। তাৎক্ষণিক ভাবে মরদেটি উদ্ধার করা হয়।
জামালাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম জাগো২৪.নেট-কে বলেন, ঘটনাটি মৃতের স্বজনরা আমাকে অবগত করেছে। এমন ঘটনা আর কারও সন্তানের না ঘটুক সেবিষয়ে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















