মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং বিরামপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের পুষ্টি,মেধা,দারিদ্র্য বিমোচনের আয়োজনে বুধবার পাইলট হাইস্কুল মাঠে প্রাণি সম্পদ প্রদর্শনী করা হয়েছে। এতে ৪০টি স্টল অংশ গ্রহন করেন।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মণ্ডল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















