শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় বুধবার জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, প্রাণিসম্পদ দপ্তর পাবনা জেলার ট্রেনিং অফিসার ডাঃ কৃষ্ণমোহন হালদার। এ সময় আরও বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান, সাঁথিয়া ডেইরী এসোসিয়েশনের সভাপতি বেলায়েত হোসেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান ও সুশীল কুমার দাস প্রমুখ। উপজেলার ৪৮ জন খামারী তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া,মহিষ,দুম্বা, কবুতর ও বিভিন্ন জাতের পাখি নিয়ে মেলার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

সাঁথিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রকাশের সময়: ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২