শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৫০ জন দুস্থ মানুষ পেলেন আর্থিক সহায়তা  

গাইবান্ধার সাতটি উপজেলার ৫০ জন দুস্থ-অসুস্থ মানুষ পেলেন সরকারি অর্থ সহায়তা। জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসন ও গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. রোখছানা বেগম।

গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক ও সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) মো. মিজানুর রহমান মল্লিকসহ জেলা সমাজকল্যাণ কমিটির সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, জেলার সাত উপজেলার ৫০ জন দরিদ্র, অসহায় ও অসুস্থ ব্যক্তির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় ৫০ জন দুস্থ মানুষ পেলেন আর্থিক সহায়তা  

প্রকাশের সময়: ০৬:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২