বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ও গণপূর্ত বিভাগ দিনাজপুরের বাস্তবায়নে ১৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, আব্দুলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

প্রকাশের সময়: ০৫:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২