শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দেয়াবস্থায় মানসিক ভারসাম্যহীন হৃদয় চন্দ্র রায় (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামের ঝাড়ুয়াপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত হৃদয় উপজেলার মহাদানী গ্রামের ঝাড়ুয়াপাড়ার মৃত হরনাথ রায়ের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীনতার কারণে গত ৩-৪ মাস পূর্বে হারিয়ে গিয়েছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করে পেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। স্থানীয় লোকজন গতকাল সকালে তার বাড়ির পিছনে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়াবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৫:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২