সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর)  সকালে অফিসার্স ক্লাবে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুজিববর্ষে কোভিড-১৯’র স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।

এছাড়াও সেমিনারে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আয়ুবর রহমান শাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার পুরবী রাণী রায়, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মুশফিকুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

প্রকাশের সময়: ০৭:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০