গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে নীতিমালা অনুযায়ী দুরত্ব সঠিক না থাকায় মোছা লাইলী বেগম ও দুদু মিয়া নামীয় অগভীর নলকূপের লাইসেন্স ২টি স্থায়ী ভাবে বাতিল সহ লাইসেন্সের অনুকুলে সেচ পাম্পে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ডেপুটি জেনারেল ম্যানেজার, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি, বোনারপাড়া, সাঘাটাকে নির্দেশ, যার লাইসেন্স নম্বর অ/৩৫২৭, তারিখ ২৮/২/২০২১ ও অ/৩৪৪৩, তারিখ ২/২/২০২১।
উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে, যার স্মারক নং ০৫.৫৫.৩২৩০.০০১.৯৯.০৪০.২২.৭৬(২), তারিখ ৯/২/২০২১।
জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত ফইমুদ্দিনের ছেলে তোজাম্মেল ব্যাপারী ২০১৫ সালের দিকে সেচ কমিটি হতে লাইসেন্স নিয়ে ও বিদ্যুৎ সংযোগ নিয়ে সাধারণ কৃষকদের মাঝে সেচ সুবিধা দিয়ে আসছিল যার নম্বর অ/৩১০৯, ও অ/২০২৩ ।
কিন্তু একই গ্রামের মৃত কাজেম আলীর ছেলে দুদু মিয়া ২০২১ সালের দিকে তথ্য গোপন করে অবৈধভাবে লাইসেন্স নেয় যার নম্বর অ/৩৪৪৩ ও বিদ্যুৎ সংযোগ নেয়। বিষয়টি জানাজানি হলে তোজাম্মেল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উক্ত লাইসেন্স টি বাতিলের আবেদন করলে দীর্ঘ তদন্ত শেষে দুদু মিয়া নামীয় লাইসেন্স টি নীতিমালা অনুযায়ী দুরত্ব সঠিক না থাকায় তা স্থায়ীভাবে বাতিল করে।।
অপরদিকে, একই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে আহসান হাবিব ২০১২ সালের দিকে সেচ কমিটি হতে লাইসেন্স নিয়ে ও বিদ্যুৎ সংযোগ নিয়ে সাধারণ কৃষকদের মাঝে সেচ সুবিধা দিয়ে আসছিল যার লাইসেন্স নম্বর অ/৪৭৩।
কিন্তু একই গ্রামের মৃত বওর প্রধানের মেয়ে মোছা লাইলী বেগম ২০২১ সালের দিকে তথ্য গোপন করে অবৈধভাবে লাইসেন্স নেয় যার নম্বর অ/৩৫২৭ ও বিদ্যুৎ সংযোগ নেয়।
বিষয়টি জানাজানি হলে আহসান হাবিব উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উক্ত লাইসেন্স টি বাতিলের আবেদন করলে দীর্ঘ তদন্ত শেষে মোছা লাইলী বেগম নামীয় লাইসেন্স টি নীতিমালা অনুযায়ী দুরত্ব সঠিক না থাকায় তা স্থায়ীভাবে বাতিল করে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এক পত্র জারী করেন।।
এদিকে দুদু মিয়া ও লাইলী বেগম লাইসেন্স ২ টি পূর্ণ বহালের জন্য ম্যানেজ প্রক্রিয়ায় অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ। ন্যায় বিচারের দাবী ভুক্তভোগীদের।
বাদী তোজাম্মেল হোসেন জানান, লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চিঠি গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি বোনারপাড়া জোনাল অফিসে দিয়ে রিসিভ কপি নিলেও আজ পযর্ন্ত তা বাস্তবায়ন হয় নি।
এ বিষয়ে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি বোনারপাড়া জোনাল অফিসের ডিজিএম আক্তারুজ্জামান মোবাইল ফোনে জানান, আমি অফিসের বাহিরে আছি চিঠি দিয়েছে কি না জানি না, তবে সেচ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















