বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে দিনব্যাপী স্থানীয় সাংসদ মো. মাজেদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে আর্থিক সহায়তার এ চেকগুলো বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের খোঁজখবর নেন।

এদিকে, একই কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি পরিবার এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে সরকারি জিআর চাল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীরা।

চেক বিতরণকালে সংসদ সদস্য মো. মজেদুর রহমান বলেন, ‘সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করবে। কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়াতে সরকার নিরন্তর সহায়তা করে চলেছে। এর পাশাপাশি, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের সক্ষম মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা

প্রকাশের সময়: ০৭:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬