বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরা গরু বহনকালে আটক  কসাইকে আদালতে সোপর্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মারা যাওয়া গরু ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কসাইকে আটক করে স্থানীয়রা। পরে  তাকে থানায় সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠিয়ে দেন পুলিশ।
মো. জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।  দীর্ঘদিন ধরে তিনি শোভাগঞ্জ বাজারে কসাই গিরি করে আসছেন।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
তিনি বলেন, “খবর পেয়ে রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজার থেকে তাকে থানায় নেয়া হয়। কী কারণে মারা যাওয়া গরুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ মামলা করেননি। সে কারণে ওই ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত ভ্যানযোগে একটি মারা যাওয়া গরু নিয়ে যাওয়া হচ্ছিল। বালারছিরা বাজারে ভ্যানটি পৌঁছালে নজরে আসে সবার। পরে তারা ভ্যানটি আটকে দেন এবং কসাই জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। এতে তাঁদের সন্দেহ হয়। পরে তারা কসাই মো. জসিম উদ্দিনকে আটক দেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে থানা পুলিশে খবর দেন। স্থানীয়দের অভিযোগ, গরুটি জবাই করে বিক্রির করার উদ্দেশ্যে শোভাগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।
জনপ্রিয়

মরা গরু বহনকালে আটক  কসাইকে আদালতে সোপর্দ

প্রকাশের সময়: ০৭:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬