রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চালকের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারী চালিত একটি চলন্ত অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ছিটকে পড়ে ভ্যানটির চালক জয়নাল মিয়া (৬০) নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৬ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

নিহত জয়নাল মিয়া সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওসামন মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, জয়নাল মিয়া একটি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরই ধারাবাহীকতায় গত ২৯ মে রাত সাড়ে ৮ টার দিকে নলডাঙ্গ-রংপুর সড়কে যাত্রীবহন করছিলেন। এসময় বাড়ির পাশে কিশামত হামিদ নামকস্থানে চলন্ত ভ্যানটির পেছনে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে জয়নাল মিয়া মারাত্নকভাবে আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর গফুর বলেন, সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরণের ঘটনা খুবই হৃদয়বিদারক।

প্রকাশের সময়: ০৩:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬