রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবি

তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে লালমনিরহাট পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ‘সত্য প্রকাশে কলম চলবে’—এই অঙ্গীকার ব্যক্ত করেন আন্দোলনরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা দিয়ে কোনোভাবেই সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সহকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, জনস্বার্থে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা আইনি চাপের মুখে ফেলা হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

প্রকাশের সময়: ০৮:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬