শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা পেলেন ১০০ অসহায় পরিবার 

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক সহয়তা পেয়েছেন ১০০ দুস্থ ও অসহায় পরিবার। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নন্দীগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার তহুরা আখতার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ এবং দেশের মানুষকে ভালোবাসেন। তাই তিনি দুস্থ ও অসহায় মানুষদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছেন। যা আমরা বিতরণ করে আসছি। আমরা দেশ এবং দেশের মানুষের কল্যাণে দিনরাত পরিশ্রম করছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেনো ভালো কাজ করতে পারি।
এ অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদ হতে নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১০০ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ মানবিক সহয়তা প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৬:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬