বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বজ্রপাতে নারীসহ আহত ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেনউপজেলার দহবন্দ ইউনিয়নের মৃত বাবর আলীর ছেলে আতোয়ার রহমান (৫০), একই ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের আয়নাল হকের স্ত্রী জয়নব বেগম (৪৫), জরমনদী গ্রামের জয় কৃষ্ণের স্ত্রী শ্রীমতি উষা রানী (৫০) রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের নুরুন্নবী মিয়ার স্ত্রী নুরিনা বেগম (২৫) সুন্দরগঞ্জ পৌরসভার মো. মুরাদ মিয়ার স্ত্রী মোছা. সোনালী বেগম (২৫)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ করেই এ উপজেলায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দ ও ঝড়ো বৃষ্টিতে মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বজ্রপাতের ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্বজন ও স্থানীয়রা। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে বাকি চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানা, বজ্রপাতে আহত হয়ে চার নারীসহ মোট পাঁচজন হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়।

রংপুর আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান বলেন, গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় বজ্রপাতের সময় জনসাধারণকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জে বজ্রপাতে নারীসহ আহত ৫

প্রকাশের সময়: ০৯:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬