দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হাতেম ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। গত ২৪ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগ, কিডনী ও ডায়াবেটিস জনিত রোগে তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও ভাইসহ অসংখ্য আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করেন। তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ১৯৯৪-২০১২ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন।
তাঁর মৃত্যুতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্, ভাইস্ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা অফিসার্স ক্লাব, প্রাথমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সকল দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমকে শুক্রবার খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















