রাজীবপুর উপজেলায় ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমতুল্লাহ (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার স্লুইসগেট এলাকা থেকে রহমতুল্লাহকে আটক করা হয়। আটককৃত রহমতুল্লাহ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সন্ন্যাসীর চর এলাকার আব্দুস ছালামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান জাগো২৪.নেট-কে বলেন, নিয়মিত টহলের সময় রহমতুল্লাহকে ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সহিজল ইসলাম, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, রাজীবপুর(কুড়িগ্রাম) 









