দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা কেন্দ্রি সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিআরডিবি হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকাG প্রধান আলোচক হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান বক্তব্য রাখেন।
বিআরডিবির সভাপতি আলহাজ্ব মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সাবেক বিআরডিবি সভাপতি আব্দুল মতিন সরকার, সাবেক বিআরডিবি সভাপতি মো. মোকাররম হোসেন মুকুল, পরিচালক মো. মনোয়ার হোসেন, চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, বর্তমান সহ-সভাপতি মো. আকতার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার মো. সামজিদুল ইসলাম। সভায় সমিতির সকল পরিচালক, কর্মকর্তা, সমবায়ী সদস্য, প্রাথমিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









