সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারি মাসে দুই-তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

২০২১ সালের জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাউসার পারভীন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এরপর আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে আমরা দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলছি। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।
এদিকে, মঙ্গলবার সারাদেশে মৃদু থেকে মাঝারি আকারের কুয়াশা আচ্ছন্ন ছিল। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকালের পর থেকে শীত অনুভূত হচ্ছে।
জনপ্রিয়

জানুয়ারি মাসে দুই-তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

প্রকাশের সময়: ০৬:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০