শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় সূবর্ণা নামে এক কন্যা শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সূবর্ণা ওই এলাকার হোসেন আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, বেলা পৌনে বারোটার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তা মোড় ছায়াগাছতলা এলাকায় রাস্তা ধরে হাটছিল পাঁচগাঁও বাজার এলাকার হোসেন আলীর সাত বছর বয়সী কন্যাশিশু সূবর্ণা। এ সময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু সূর্বণা। পরে ঘাতক ট্রাকটি সন্নাসীভিটা (চেল্লাখালী) বাজারে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জাগো২৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নালিতাবাড়ী (শেরপুর) 









