বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেল পথে পাথর সংকট, ঝুঁকিতে ট্রেন চলাচল

রেললাইন সুরক্ষায় পাথর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সেই লাইনে দেখা দিয়েছে তীব্র পাথর সংকট। তবু অতিঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এছাড়া করা হয়নি ট্রেনের গতি নিয়ন্ত্রণও।

সম্প্রতি এমনি এক চিত্র দেখা গেছে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগে। এর আওতায় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া সেকশনে রেল লাইনে পর্যাপ্ত পাথর না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেন চলাচল করছে।

খোঁজ নিয়ে জানা যায়, বোনারপাড়া-কাউনিয়া সেকশনে রেলপথে দীর্ঘদিন থেকে পাথর না ফেলার ফলে বেশিরভাগ স্থানে পাথরশূন‍্য হয়ে পরেছে রেলপথ। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে এ রেলপথে ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার কথা থাকলেও তা করা হয়নি।

গাইবান্ধার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের আসা একাধিক যাত্রী জানান, নিরাপদ যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাধ‍্যম হলো রেলপথ। এ পথে মাঝে স্লিপারের নিচে এবং লাইনের দুইপাশের পাথরগুলো রেললাইনের ভারসাম্য ঠিক রাখে। কিন্তু পর্যাপ্ত পাথর না থাকায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষক জানান, নিয়ম অনুযায়ী রেললাইনে যে পরিমান পাথর থাকার কথা, তা খুবই কম রয়েছে। এ রুটে পাথর সংকটের কারণে দুর্ঘটনাও ঘটতে পারে। এ সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বামনডাঙ্গা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পলাশ হোসেন জানান, কাউনিয়া থেকে বোনারপাড়া রেলপথ আমার আওতাধীন। বর্তমানে রেল লাইনে পর্যাপ্ত পাথর নেই।

তিনি আরও বলেন, ৬৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে যা ঝুঁকিপূর্ণ। পাথরের বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা নিকট চাহিদাপত্র দিয়েছি এপর্যন্ত তা আসেনি।

রেল পথে পাথর সংকট, ঝুঁকিতে ট্রেন চলাচল

প্রকাশের সময়: ০৩:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২