দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত পৌঁণে ১২টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীবাজারের পূর্বপাশে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশ হতে সড়ক দূর্ঘটনায় নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্ত করে পিবিআই’র মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে পরিচয় নিশ্চিত করা হবে। ছবি আছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















