গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। সেগুলে জনসম্মুখে পুড়ে ধ্বংশ করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবুর উপস্থিতিতে জব্দ করা অবৈধ কারেন্ট জালগুলো ধ্বংশ করা হয়।
এরআগে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার মিটার জাল জব্দ করেন।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু বলেন, ‘কারেন্ট জাল মৎস্য সম্পদের হুমকিস্বরূপ। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুনে ভষ্মিভূত করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















