বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনসিডিলসহ র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৪৩ বোতল ফেনসিডিলসহ ইমরান হোসেন (২৬) কে আটক করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে ক্যাম্পটির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত ইমরান হোসেন দিনাজপুরের বিরামপুর উপেজেলার মির্জাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৭ আগস্ট) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-দিনাজপুর থেকে মিরপুর গ্রামে যাওয়ার পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় ইমরান হোসেনের কাছে থাকা ৪৩ বোতল ফেনিসিডল জব্দ করাসহ তাকে আটক করা।

মাহমুদ বশির আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ইমরানের বিরুদ্ধে বিরামপুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশের সময়: ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২