বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ-সমাবেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে বাম জোটের জেলা সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকনের সভাপতিত্বে কমিউনিস্ট পার্টির সদর উপজেলা শাখার সদস্য ওয়ারেছ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহবায়ক কম গোলাম রব্বানী, গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি কমরেড রেবতী বর্মন, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা প্রভাষক গোলাম ছাদেক লেবু প্রমুখ।

বক্তারা জ্বালানি তেলের নজিরবিহীন দামবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের চরম গণবিরোধী এ সিদ্ধান্ত রুখে দাঁড়াতে হবে। জনগণকে রাজপথে নামতে হবে।

তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামবৃদ্ধিসহ জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন জ্বালানি তেলের দাম লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে ভয়াবহ সংকট সৃষ্টি করবে। প্রায় দেড় দশকের দুঃশাসন ও সীমাহীন দুর্নীতি-লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন বিপর্যস্ত। বাজেট বাস্তবায়নের টাকা সরকারের হাতে নেই। পরিস্থিতি সামাল দেয়ার জন্যে সরকার   আন্তর্জাতিক মহাজনদের কাছে ঋণের জন্যে ধর্ণা দিচ্ছে।

অপরদিকে, তেল-সার-নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের দাবিতে সাদুল্লাপুরে জাতীয় কৃষক সমিতি বিক্ষোভ মিছিল করেন।

পরে শহরের চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, জেলা জাতীয কৃষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী খোকন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোখলেছ মাষ্টার, সাইফুল ইসলাম, আজাহার আলী প্রমুখ। শেষে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রকাশের সময়: ০৪:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২