বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড 

জমি জমা সক্রান্ত বিরোধের জেরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে উপজেলা শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামের মাঝি পাড়ায়।

সরজমিনে ঘুরে স্থানীয় জনসাধারন, ক্ষতিগ্রস্থ পরিবার, জনপ্রতিনীধিদের সাথে কথা বলে জানা গেছে উক্ত গ্রামের খোকা চন্দ্র বর্মনের পুত্র নিপেন চন্দ্র বর্মন পেষাগত কারনে ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ফলে তার গ্রামের বাড়ির থাকা ঘরটি পরিত্যক্ত অবস্থায় থাকে। নিপেন চন্দ্রের বড় দাদার স্ত্রী জয়ন্তী রানী জানান কে বা কাহারা রাত অনুমান সাড়ে তিনটার সময় ঘরে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

কিন্তু পরবর্তীতে অলৌকিকভাবে আগুন নিভে যায়। সকাল সাত ঘটিকার সময় বাড়ির পিছনে গিয়ে ঘরের একটি টিন সামান্য পুড়িয়ে যাওয়া দেখে থানায় সংবাদ দেই। একই সুরে কথা বললেন শ্রী রধিন চন্দ্রের স্ত্রী ললীতা রানী। এদিকে মৃত গোপাল চন্দ্রের পুত্র রাধন চন্দ্র, ধরনি চন্দ্র, অতুল চন্দ্র, সুরিন চন্দ্র, মৃত ল²ী চন্দ্রের পুত্র ধীরেন্দ্রনাথ বর্মন, অতুল চন্দ্রের স্ত্রী কবিতা রানী, সুরিন চন্দ্রের স্ত্রী গীতা রানীসহ একাধিক এলাকাবাসী জানায় সংশ্লিষ্ট ইউনিয়নের চৌধুরী পরিবারের জমির বিরোধে দীর্ঘদিন ধরেই পক্ষে বিপক্ষে হামলা মামলা চলে আসছে। গত ১১ জুলাই রংপুর জুডিশিয়াল বিচারিক আদালতে উল্লেখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা করে যার নম্বর- ২৫০/২০২২। কিন্তু আসামীরাও জানে না।

কাকে হত্যা চেষ্টায় এ মামলা দায়ের করা হয়েছে। শুধুমাত্র মিথ্যা মামলায় ফাসানোর জন্য ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। যদি পেট্রল বা দাহ্ন পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দিতো ঐ ঘরে পাটখড়ি সহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু ঘরে রক্ষিত মালামালে কিছুই ক্ষতি হয়নাই। শুধুমাত্র একটি মিথ্যা মামলা সৃজন করে হয়রানী করার লক্ষে নিজেরাই ঘরে আগুন দেওয়া ঘটনা ঘটিয়েছে।

অগ্নিকান্ডের ঘটনায় সংশিষ্ট ইউনিয়নের বিট পুলিশ ও অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা, আব্দুল আউয়াল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

জনপ্রিয়

বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড 

প্রকাশের সময়: ০৭:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২