বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিবাসী দিবস প্রতিবাদে পরিণত

গাইবান্ধায় ‘আন্তর্জাতিক আদিবাসী দিবসের নানা কর্মসূচি পালন করার পর ক্ষুব্ধ হয়ে উঠে সাঁওতাল জনগোষ্ঠী। একপর্যায়ে প্রতিবাদে পরিণত হয়। গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীর জমিতে ইপিজেড নির্মাণ পরিকল্পনা বাতিল, জমির অধিকার ফিরে দেয়াসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

মঙ্গলবার (৯ আগস্ট) গাইবান্ধায় দিবসটি উপলক্ষে আনন্দঘন আয়োজনের এক পর্যায়ে প্রতিবাদ কর্মসূচিতে পরিণত হয়। শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার চত্বরে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা নাগরিক মঞ্চ ও সামাজিক সংগ্রাম পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির আহ্বায়ক ফিলিমন বাস্কের সভাপতিত্বে বক্তব্য দেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী নেতা প্রিসিলা মুরমু, স্বপন শেখ, নিরঞ্জন পাহাড়ী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা গোলাম রব্বানী মুসা, মৃনাল কান্তি বর্মণ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, শহিদুল ইসলাম, ফারুক কবির, কুশলাশীষ চক্রবর্তী সাগর প্রমুখ।

এর আগে আদিবাসী-বাঙালিরা জাতীয় পতাকা, তীর ধনুক, বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীর জমিতে ইপিজেড নির্মাণ পরিকল্পনা বাতিল, জমির অধিকার ফিরিয়ে দেয়াসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাঁওতাল জনগোষ্ঠীর শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

আদিবাসী দিবস প্রতিবাদে পরিণত

প্রকাশের সময়: ০৪:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২