রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীপন্থী জবি নীলদলের নেতৃত্বে জাকির-নাফিস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশের) কার্যনির্বাহী কমিটি ২০২২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদ।
৮ আগষ্ট রোজ সোমবার মোট ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন জবি নীলদল কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ সৈয়দ আলম।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান বদরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।
উল্লেখ্য, নবগঠিত কমিটির কার্যনির্বাহী পর্ষদ- এর প্রথম সভায় ৯ জন সাধারণ সদস্যের মধ্য হতে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।
জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

আওয়ামীপন্থী জবি নীলদলের নেতৃত্বে জাকির-নাফিস

প্রকাশের সময়: ০৪:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২