গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জিহাদ মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট নামক পুকুর থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। জিহাদ মিয়া হাসানপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, জিহাদ মিয়া ওই পুকুরে গোসল করতে যায়। এরই মধ্যে পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা দেখে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, এই বিষয়টি জেনে ঘটনাস্থলে গ্রামপুলিশ পাঠানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















