বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর একটি খালের পানি থেকে মোখলেছ মিয়া (৪১) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায জিজ্ঞাসাবাদের জন্য মশিউর রহমান নামের এক যুবকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রামের বাড়ীর পার্শ্ববতী একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোখলেছ মিয়া উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (৩০)।

নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছকে কিছু মুখচেনা বন্ধুবান্ধব তাকে ডেকে নিয়ে যায়। সারা রাত সে বাড়িতে ফিরে না আসায় পরদিন তারা বিভিন্নস্থানে খোজাখুঁজি করতে থাকে। বুধবার বিকেলে পার্শবতী চাঁদভোবনা ব্রীজের নিকট খালের পাশে তার সেন্ডেল পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

স্থানীয়রা খালের পানিতে অনুসন্ধান করে গেঞ্জি ও লুঙ্গী পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মিজানুরের মরদেহ ভেসে উঠলে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ১

প্রকাশের সময়: ০১:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২