বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বিভাগসমূহের সাথে টাউনহল সভা

গাইবান্ধার সাদুল্লাপুরে স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। কোভিট-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা জোরদারকরণ কর্মসূচির আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল্লাহিল শাফি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মণ্ডল।

এসময় উপজেলার শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মি ও ব্যবসায়ীসহ ব্র্যাক ও মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থার শিক্ষা কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেয়।

দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগিতায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী জুগল চন্দ্র। অনুষ্ঠানে কোভিট-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতাসহ হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ইনফরমেশন সার্ভিস প্রভাইডার (আএসপি) সোয়াইবুর রহমান সজিব।

আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন ধলু, সাদুল্লাপুর বিআরডিবির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ও মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থার শিক্ষা কর্মসূচির প্রতিনিধি মাহাবুবা বেগম প্রমুখ।

জনপ্রিয়

সরকারের বিভাগসমূহের সাথে টাউনহল সভা

প্রকাশের সময়: ০২:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২