বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সুন্দরগঞ্জে সিপিবি’র বিক্ষোভ

জ্বালানী তেলের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১১টায় সুন্দরগঞ্জের বঙ্গবন্ধু চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, উপজেলা সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কমরেড খয়বর হোসেন, কমরেড ক্ষিতিশ চন্দ্র বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে জ্বালানী তেল ও ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটার ব্যবস্থা করেছে। তারা অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং সেই সাথে গণবিরোধী এ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহবান জানান।

জনপ্রিয়

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সুন্দরগঞ্জে সিপিবি’র বিক্ষোভ

প্রকাশের সময়: ০৪:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২