গাইবান্ধা সদরে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫.২০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল করা হয়েছে। এসময় আশরাফুল ইসলাম বাবু (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গাইবান্ধা-বালাশীঘাট পাঁকা রাস্তার ওপর থেকে অবৈধ মাদকদ্রব্য ৫.২০ গ্রাম হেরোইন ও এক১টি মোটরসাইকেলসহ আশরাফুল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। সে ওই এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত বাবুর বিরুদ্ধে সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করার পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















