চিরিরবন্দরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ও সাড়ে ৫ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, মতিয়ার রহমান নিউটন, হুমায়ুন তালুকদার, মোস্তারীরা বেগম, প্রফুল্য কুমার বর্মণ, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবাস চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ খেলায় উপজেলার উত্তর সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু খেলায় খোচনা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















