বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি হওয়া ৫ গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক

ছবি প্রতিকী

দিনাজপুরের চিরিরবন্দরে চোরাই ৫টি গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ চুরির ঘটনাটি  মঙ্গলবার রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের চক সন্যাসী গ্রামে মৃত অনাথ চন্দ্র দাসের ছেলে উত্তম কুমার দাসের বাড়িতে ঘটে।

এ সময় চোরেরা উত্তম কুমার দাসের বাড়ির গোয়ালঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর মূল্য অন্তত ৩ লাখ টাকা। গত ১০ আগস্ট দিবাগত ভোররাতে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোসলেমউদ্দিন বসুনিয়া, এস আই মো. শাহ্ আলম, এস আই নুর আলম অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের মুন্সিপাড়ার আব্দুল লতিফের ছেলে মুক্তার সরদার (৩০) ও একই উপজেলার বাঘাচড়া হরতকিতলার মো. আজগার আলীর ছেলে মো. মোর্শেদ আলম (৩২) কে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ওই ৫টি গরু উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

চুরি হওয়া ৫ গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক

প্রকাশের সময়: ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২