নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া ৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম রোমেল এর অফিস সংলগ্ন কাজল মিয়ার ৫তলা বিল্ডিং অবস্থিত আন নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক আবু নাঈম ঐ মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র শিশু মোঃ জুনাইদ (৭) কে ০১/০৮/২২ অফিস কক্ষের মারপিট করার অভিযোগ উঠেছে।
মাওলানা আবু নাঈমের নির্মম অত্যাচার নির্যাতন সইতে না পেরে শিশু জুনায়েদ এর গালে ও সমস্ত শরীর রক্তাক্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে অন্য ছাত্র-ছাত্রীরা জুনাইদ এর বাড়ী খবর দেয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে শিশু জুনাইদকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিশু জুনাইদ এর পরিবারের সদস্যরা মাদ্রাসার পরিচালক মাওলানা আবু নাঈম কাছে জানতে চান এরকম পাশবিক অত্যাচার নির্যাতন কেন করা হয়েছে, নির্যাতনের কারন জানতে চাওয়া মাওলানা আবু নাঈম পরিবারের লোকজন জনকে অপমান অপদস্থ করে মাদ্রাসা থেকে বেরকরে দেন। শিশু জুনাইদ এর পরিবারের সদস্যরা কোন উপায়না পেয়ে স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম রোমেলকে বিষয়টি অবহিত করেন পরে স্থানীয় কাউন্সিলর মাওলানা আবু নাঈমকে খবর দিলে ঘটনা শিকার করেন ও শিশু জুনাইদ এর চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নিবেন বলে শিকার করে বের হয়ে যান।
স্থানীয় কাউন্সিলরের অফিস থেকে বেরহয়ে নিযাতনের শিকার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি ভয়-ভীতি চোখ-রাঙানী দিয়ে যাচ্ছেন কোন উপায় নাপেয়ে শিশু জুনাইদ এর পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায়। মাদ্রাসার ভিতর শিশু নির্যাতনে খবরে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের অভিযোগের খবর পেয়ে আমাদের প্রতিনিধি ঘটনাস্থল গেলে শিশু জুনাইদ এর পরিবারের সদস্যরা জানান নির্মম নির্যাতনের ঘটনা।
মাদ্রাসার পরিচালক মাওলানা আবু নাঈম এর কাছে শিশু নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি জুনাইদকে অফিসে শাসন করেছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা আবু নাঈম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং কিছু মিথ্যা কথা বলে, লিখিত, অডিও, ভিডিও কোন বক্তব্য দিতে রাজি নয় বলে জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম রোমেলের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি শুনে তাকে ডাকিয়েছিলাম বিচারের জন্য। কিন্তু সে উল্টো নির্যাতিত শিশুর পরিবারকে নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছে ও কোথাও বিচার দিলে তার উপরে লোক আছে এবং পলাশ থানার অফিসার ইনচার্জ নাকি তার পরিচিত কোন বিচার তার করতে পারবে না বলে হুমকি দিয়ে যাচ্ছে নির্যাতিত শিশুর পরিবারকে।
মাওলানা আবু নাঈম সে মাদ্রাসার অন্তরালে অনেক শিশুকে নির্যাতন করেছে বলে আরো অভিযোগ রয়েছে শিশু জুনায়েদের পরিবার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
হাজী জাহিদ, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নরসিংদী 



















