কুড়িগ্রামের রৌমারী উপজেলার ‘দৈনিক ইত্তেফাক’ এর রৌমারী সংবাদদাতা আমির হোসেন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
তার পরিবারিক সূত্রে জানা গেছে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে গত কয়েকদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। শনিবার(১৩ আগষ্ট) সকালে তার মৃত্যু হয়।
আজ সাংবাদিক আমিরের ৩২ তম জন্মদিন ছিলো।জন্মদিনেই তিনি মৃত্যু বরণ করলেন। আমির হোসেন বন্দরের ইউনিয়নের বাইটকামারী গ্রামের মৃত আছমত আলীর পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছর বয়সী এক কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ বন্দবের রৌমারী শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়াও স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন সেন্টার ফর স্যোসাল ডেভেলপমেন্ট (সিএসডিকে)’র সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।
তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, রৌমারী প্রেসক্লাব,রাজীবপুর প্রেসক্লাব,রৌমারী উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দুপুর ২টার দিকে বন্দরের ইউনিয়নের বাইটাকামারী গ্রামে নামাজে শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রুহুল আমিন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রাজীবপুর (কুড়িগ্রাম) 



















