গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুজ্জামান (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের একবার নামকস্থানে এ অভিযান পরিচালনা করে। এসময় এমকে পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাসি করে ওই পরিমান মাদক জব্দ করাসহ মরিুজ্জামানকে আটক করা হয়েছে।
আটককৃত মনিরুজ্জামান কুড়িগ্রামের উলিপুর উপজেলার দই খাওয়ার চরের আব্দুল লতিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এখানকার একবারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসটি থামিয়ে তল্লাসি করা হয়। বাসে বিশেষ কায়দায় মোড়ানো একটি পোটলা থেকে ১০ হাজার জব্দ করা সহ মনিরুজ্জামানকে আটক করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















