বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত

দিনাজপুরের বিরামপুরে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম শাহারিয়ার হাসান (১৫)। সে  নবম শ্রেণীর ছাত্র।

শনিবার রাত আটটার দিকে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারিয়ার হাসান বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মোঃ মাহাফুজুর ইসলাম মুক্তারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ।

এবিষয়ে জানতে চাইলে হিলি সেকশন ১০ এসপির টিম্যান আন্না বেগম  জানান, শনিবার আনুমানিক আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ষ্টেশনে যাচ্ছিল। পথে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে বসে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলো নিহত শাহারিয়ার হাসান। এসময় ট্রেনটি শাহারিয়ার হাসানকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।

বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জনপ্রিয়

ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত

প্রকাশের সময়: ১২:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২