জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪৩২ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে ওইসব রোগিদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মণ্ডলের সার্বিক তত্ত্বাবধায়নে রোগি দেখেন, ডা. মো. নাজমুস সাকিব, শামীমা বেগম, খায়রুন নাহার, ইয়ামুজ্জামান সোহাগ ও মিনজাহ ইবনে সৌমিক।
এ বিষয়ে ডা. মো. শাহীনুল ইসলাম জানান, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রোগিদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। রাষ্ট্রের বিশেষ এইদিনে সাধারণ মানুষদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা দেবার চেষ্টা করেছি।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















