জ্বালানি তেল, পরিবহন ভাড়া, ইউরিয়া সারসহ নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৬ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও ডিসি অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক ও জোটের নেতা আহসানুল হাবীব সাঈদ এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পীর সঞ্চালনায় বক্তব্য দেন বাসদ জেলা আহবায়ক কম গোলাম রব্বানী, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী জেলা নেতা আব্দুল্যা সরকার, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা প্রভাষক গোলাম ছাদেক লেবু, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
সভায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া, ইউরিয়া সারসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে, লোডশেডিং বন্ধ করা, বিদ্যুৎ খাতসহ চুরি দুর্ণীতির বিচার, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা এবং পাচারের সাথে জড়িতদের বিচারের দাবিতে সারাদেশে সোচ্চার হওয়া এবং প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার আহ্বান জানানো হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















