গাইবান্ধা জেলায় ‘ব্লাড ডোনার’স ইন ফুলছড়ি’ নামে একটি সামাজিক সংগঠন রয়েছে । এতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই উদীয়মান তরুণ। এইসব তরুণদের উদ্যোগে স্থানীয় ৩০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দিনব্যাপী ‘রক্ত দেই জীবন বাচাই’ এ স্লোগানকে সামনে রেখে ফুলছড়ির উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন উদাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন আহমেদ। সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ।
ক্যাম্পেইন পরিচালনায় ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লা, নাজমুল হুদা ইব্রাহিম মিয়া প্রমুখ।
ব্লাড ডোনার’স ইন ফুলছড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ বলেন, এই প্রতিষ্ঠানের ব্যানারে আমরা বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছি। এরই ধারাবাহিকতায় আজ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















