সনতান ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের আয়োজনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা।
এরপর একটি শোভাযাত্রা মন্দির থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি তরুণ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র বর্মনের আহবানে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, গাইবান্ধা জেলা হিন্দু মহাজোটের আহবায়ক দীপক কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের আহবায়ক বিবিকা নন্দন প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















