বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮আগস্ট) দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ নদী থেকে অজ্ঞাত ওই ব‍্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির বয়স প্রায় ৪৫ বছর। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে লোকটি নিহত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।

জনপ্রিয়

ঘোড়াঘাটে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২