গাজীপুরের জিরানী বাজারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ডেভেলপিং অর্গানাইজেশন (বিডিও) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সুকন্ঠ বরালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ডেভেলপিং অর্গানাইজেশন (বিডিও) নামের স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে নানা ধরণের সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












