গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৎস্য চাষি সুকমল সরকার ভক্ত (৫০)। মাছ পালন করায় তার নেশা ও পেশা। এরই মধ্যে একটি লীজকৃত পুকুরে পোনা ছাড়েন। এখান থেকে লাখ লাখ টাকা লাভের স্বপ্ন বুনছিলেন। কিন্ত সেই স্বপ্ন রাতের আধারে কেড়ে নিয়েছে শত্রুরা। বিষ প্রয়োগে প্রায় ২৫ লাখ টাকার মাছে মেরে ফেলা হয়েছে বলে এই সুকমল ভক্তের অভিযোগ।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের দেখা যায় তার পুকুরে ভেসে থাকা মরা মাছের দৃশ্য। এসময় অঝড়ে কান্না করছিলেন ক্ষতিগ্রস্ত সুকমল ভক্ত।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের মৃত কর্নধার সরকারের ছেলে শ্রী সুকমল মুলত একজন মৎস্য ব্যবসায়ী।

দীর্ঘদিন যাবৎ তিনি ওই কোচপুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরটি নেওয়ার পর থেকেই একটি চক্র তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে কে বা কাহারা কোচপুকুরে গ্যাস ট্যাবলেট বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের রেণু ও কার্পজাতীয় মাছ নষ্ট হয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করছেন। বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার দেনা করে তিনি এ ব্যবসা করছেন বলে এলাকাবাসী জানান। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুকমলের স্ত্রী, সন্তান ও পরিবারের আহাজারী করতে দেখা যায়। পরিবার টি এখন নিঃস্ব হয়ে পথে বসার শংকা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুকমল জানান, পুকুর টি লীজ নেওয়ার পর থেকেই এলাকার কিছু চক্র আমার শত্রুতা করতে থাকে। আমার সন্দেহ তারাই এ কাজটি করেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















