সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৫০ জন ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন। একযোগে ওইসব ব্যক্তি যোগ দেওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপির নেতারা।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে বনগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ-নবায়ন, কর্মী সমাবেশ ও যোগদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বনগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তফা রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সামিউর রহমান, উপজেলা বিএনপির আব্দুর রহিম, নুরুল ইসলাম মন্ডল, আনোয়ারুল ইসলাম, রেজাউন্নবী লেবু, হারুন অর রশিদ, শফিউল ইসলাম স্বপন, রোস্তম আলী, রেজাউল করিম, জিয়াউর রহমান সুইট বকসী, খন্দকার মোস্তাক আহম্মেদ শাকিল, জামিউল আহসান মামুন, আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, শাহ আলম মিয়াসহ আরও অনেকে। সঞ্চালনা করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শামীম সরদার।
শেষে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তোফায়েল হোসেন জাকির 



















