মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গাইবান্ধায় পলমল সুপার শপ প্রতিষ্ঠা করা হয়েছে। গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে শনিবার বিকেলে সদর থানা সংলগ্ন পলমল সুপার শপ এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন- এটি একটি পুলিশের কর্পোরেট সোসাইটি। এটির মাধ্যমে সরকারিভাবে পরিচালিত হবে। এখানে ভালমানের অরিজিনাল পণ্য থাকবে। আশা করছি এটি একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হবে। এটার পন্য বিক্রির যে অর্জিত লাভ হবে তা পুলিশের শেয়ারহোল্ডাররা অংশিদার হবেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ডিআইজি আব্দুল আলীম মাহমুদের সহধর্মিণী জেসমিন মাহমুদ ও তার সন্তান।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন- বাংলাদেশ জেলা পুলিশের কর্পোরেট সোসাইটি নামে সমিতির নিবন্ধন নেয়া রয়েছে। এই সোসাইটির নিবন্ধনে যেন পুলিশরা সদস্য হতে পারে। সে জন্য সমিতির ব্যানারে এই পলমল সুপার শপ প্রতিষ্ঠা করা। এখানে সকল সদস্যদের একটা কম্পিটিশন থাকবে। এটা পুলিশ সদস্যদের স্বাবলম্বী হবার একটা মাধ্যম। এখানে গুনগতমান ও ভাল পণ্য থাকবে। পরে ডিআইজি শহরের পুলিশ ব্যারাকের উপর তলার উপর নির্মিত পুলিশ ক্যাফের উদ্বোধন করেন।
এ সময় গাইবান্ধা পুলিশ ট্রেনিং ইন সার্ভিস পুলিশ সুপার আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার আবু প্রশাসন ও অর্থ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েচ মো: ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নুর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, সদর থানার অপারেশন অফিসার জাহাঙ্গীর আলম, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় , পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওসার আলী, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান সহ র্যাব, পুলিশ সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জেলা পুলিশের কর্পোরেট সোসাইটি নামে সমিতির নিবন্ধন নেয়া রয়েছে। এই সোসাইটির নিবন্ধনে যেন পুলিশরা সদস্য হতে পারে। সে জন্য সমিতির ব্যানারে এই পলমল সুপার শপ প্রতিষ্ঠা করা। এখানে সকল সদস্যদের একটা কম্পিটিশন থাকবে। এটা পুলিশ সদস্যদের স্বাবলম্বী হবার একটা মাধ্যম। এখানে গুণগতমান ও ভালো পণ্য থাকবে।
শেষ গাইবান্ধা শহরের পুলিশ ব্যারাকের উপর তলার উপর নির্মিত পুলিশ ক্যাফের উদ্বোধন করেন ডিআইজি আব্দুল আলীম মাহমুদ ।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















