বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে আলমগীর হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার (২০ আগস্ট) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধৃত আলমগীর হোসেন পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের হাবিজার রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৯ আগস্ট) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকা অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেনকে আটক করা হয়।

মাহমুদ বশির আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করার পর ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ১০:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২