গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যুদের নাম ছবুরন নেছা (১১০) ও মাইশা খাতুন (৪)।
রোববার (২১ আগস্ট) দুপৃরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতিনামারী গ্রামের একটি পুকুরে পড়ে ছবুরন নেছার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত ভেদা শেখের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল স্বজনদের বরাত দিয়ে জানান রোববার সকালে ছোট ছেলের বাড়ি থেকে বড় ছেলের বাড়ি যাওয়ার পথে মেছের আলীর পুকুর পাড়ে পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে বৃদ্ধার ছেলের স্ত্রী তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে পুকুরের পানি থেকে ছবুরনের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, রোববার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (মাদ্রাসার পাড়) গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে মাইশা খাতুনের মৃত্যু হয়। মাইশা খাতুন ওই গ্রামের জহির উদ্দিনের মেয়ে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলার সময় পুকুরের পানিতে পড়ে মাইশা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বজনরা জানায়, ওই সময় প্রতিবেশী শিশুদের সাথে খেলছিল শিশু মাইশা খাতুন। এসময় বাবা-মায়ের অজান্তে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পর বাড়ির পাশে থাকা পুকুরে শিশু মাইশা খাতুনের মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশিরা। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















