বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট সমস্যার স্থায়ী সমাধান ও হাটের জায়গা বৃদ্ধির দাবি

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে যানজট সমস্যার স্থায়ী সমাধান, রাস্তা প্রশস্তকরণ, বাইপাস সড়ক নির্মাণ ও জমি অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দারিয়াপুর চারমাথায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এ সমাবেশের আয়োজন করে।

দারিয়াপুর অঞ্চল সভাপতি কমরেড জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শাহাদৎ হোসেন লাকু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মন, মশিউর রহমান মইশাল, ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর মন্ডল, দারিয়াপুর অঞ্চল কমিটির সাবেক সভাপতি গুলবদন সরকার, কৃষক নেতা জাহাঙ্গীর মন্ডল।

বক্তারা বলেন, যানজটের কারণে দারিয়াপুর বন্দর চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাধারণ পথচারিরা হেঁটেও পারাপার হতে পারে না। যানবাহনগুলোকে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়। শিক্ষার্থীদের সবসময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোগী বহনকারী এ্যাম্বুলেন্সও পার হওয়া কঠিন হয়ে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধান জরুরী। এ জন্য তারা, বন্দরের সকল রাস্তা প্রশস্তশরণ ও বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান।

জনপ্রিয়

যানজট সমস্যার স্থায়ী সমাধান ও হাটের জায়গা বৃদ্ধির দাবি

প্রকাশের সময়: ০৬:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২